সীতাকুণ্ডে ট্রেন দুর্ঘটনায় চট্টলা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়। বুধবার (৩ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বগি লাইনচ্যুত
হবিগঞ্জের মাধবপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে দুর্ঘটনার কবলে পড়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফলে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
পাবনার বেড়ায় ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে পাবনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাঁধেরহাটে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।
রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটির লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
গাছের সাথে ধাক্কা খেয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
চট্টগ্রামে তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার তেল (ডিজেল) খালে পড়ে গেছে।
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে এগারোসিন্ধু এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এছাড়া আরও দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
ময়মনসিংহের বলাশপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।